spot_img
spot_img

ফেনীতে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

ফেনীর মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ইস্রাফিল হোসেন ইফাত (১৪)এর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মাদরাসার ৬ তলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত ইফাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত ইউনিয়নের সাত গরিয়া গ্রামের ওমান প্রবাসী মো. ইয়াসিনের ছেলে।

শনিবার (২১ মে) ভোর বেলায় মাদরাসা ভবনের সামনে থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

ইফাতের সহপাঠী মোবারক জানায়, ছাদ থেকে কাপড় আনতে রাত ৩.৫৫মিনিটে দিকে সে ছাদে যায়। এসময় সে মোবারককেও সাথে নিয়ে আসে। কিন্ত অন্ধকার বেশি হওয়ায় মোবারক আর ছাদে না গিয়ে ৫তলা থেকে রুমে ফিরে আসে।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো.ইউনুছ জানান, গত ৫দিন আগে ইফাত মাদরাসায় কিছু না জানিয়ে বাড়িতে চলে গিয়েছিল। শুক্রবার বিকালে তার মা জোর করে তাকে আবার মাদরাসায় রেখে যায়। আমরা তার নিরাপত্তার কথা চিন্তা করে তাকে মাদরাসায় রাখতে অপারগতা প্রকাশ করি। তারপরও তার মা জোর করে ইফাদকে মাদ্রাসায় রেখে যায়। রাতে ফজরের আগে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করার পরও কোথাও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ আমাদের খবর দে্ন একজন ছাত্রের লাশ বিল্ডিংয়ের সামনের রাস্তায় পড়ে আছে। তাৎক্ষণিক ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ফেনী মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মো. ইফরান খান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ