কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রচারে অংশ না নেওয়ার জন্য নির্দেশনা জারি করেছে বিএনপি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার রাত ১০টার দিকে এ তথ্য জানানো হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে প্রাথমিক পদসহ দলটির সব পদ থেকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত রোববার এ তথ্য জানানো হয়।










