spot_img

রাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা;দু’জন গুরুতর আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ মে ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগের হামলায় আহতদের মধ্যে রয়েছেন রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেজোয়ান ও যুগ্ম আহ্ববায়ক এমএ তাহের রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের নিজেদের দলীয় টেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি কাবিরুজ্জামান রুহুল এবং শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলসহ তাদের সঙ্গে থাকা ১০ থেকে ১২জন ছাত্রলীগ নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিহত করতে না পেরে দ্রুত পালিয়ে যান।

হামলার বিষয়ে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে তাদের কয়েকজন নেতাকর্মী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে এবং এর মধ্যে গুরুতর আহত হয়েছেন দুইজন। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ