spot_img

কানাইঘাটে ১০০ পরিবারের মাঝে ছাত্র জমিয়তের ত্রাণ বিতরণ

সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে চাল, আলু, পিয়াজ, তেল, স্যালাইনসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ মে) কানাইঘাটের ২নং লক্ষিপ্রসাদ ইউনিয়ন ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে ত্রান বিতরণ করে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখা৷

এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি আব্দুল হামিদ খান, সহ-সভাপতি ইয়াহিয়া হামিদী, সাধারণ সম্পাদক লোকমান হাকিম, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের নির্বাহী সদস্য হাফিজ মাছুম আহমদ, লক্ষিপ্রসাদ ইউনিয়ন চেয়ারম্যান জমিয়ত নেতা মাওলানা জামাল উদ্দিন, বিয়ানীবাজারের শেওলা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুস ছামাদ সাদিক, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ