spot_img

‘দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বিএনপি-জামায়াত’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, উন্নয়নের হিসাব করলেই বোঝা যায়, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায়নি। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আমরা চাই সে কালো দিনগুলো যেন আর ফিরে না আসে।

শুক্রবার (২৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর জেলা খেলাঘর আসর আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া ২৯ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। অন্যদিকে বঙ্গবন্ধু সাড়ে ৩ বছর এবং শেখ হাসিনা সাড়ে ১৮ বছরসহ মোট ২২ বছর আমরা (আওয়ামীলীগ) রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। তারা ২৯ বছরে কী করেছে, আর আমরা ২২ বছরে কী উন্নয়ন করেছি; তা আপনারা গ্রামে উপজেলায়-জেলায় উন্নয়নের চিত্র দেখলেই বুঝতে পারবেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশকে ‘অকার্যকর ব্যর্থ রাষ্ট্র’ বানাতে চেয়েছিল। দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের পরাজিত করে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফেরত নিয়ে এসেছেন। বাংলার মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ