spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৮ মে) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, আসামিদের কাছ থেকে ১ হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২২৮ গ্রাম হেরোইন, ১২৬ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেনসিডিল ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ