spot_img

গত ২৪ ঘণ্টায় ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীরা প্রত্যেকেই ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭৭ জন। তবে এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ