spot_img

জনকল্যাণকর রাজনীতির পথে আসুন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অগণতান্ত্রিক পন্থা পরিহার করে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।

বুধবার (০১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো অগণতান্ত্রিক পন্থা পরিহার করে জনকল্যাণকর রাজনীতির পথে আসুন। দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের পায়তারা না করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন। অন্যথায় বরাবরের মতো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের সংবিধান ও গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে বিএনপি’র প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান দেশে তথাকথিত বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন বলে বিএনপি নেতৃবৃন্দ মন্তব্য করে থাকেন। মূলত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতি করার লাইসেন্স দেয়ার পাশাপাশি প্যাড সর্বস্ব রাজনৈতিক দল ও দলছুট রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে কারফিউ মার্কা গণতন্ত্র চালু করে জাতির সাথে তামাশা করেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ