spot_img

দেশে চিকিৎসক-নার্সের অভাব: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতে স্থাপনা-যন্ত্রপাতি পর্যাপ্ত থাকলেও চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ১৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেডের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আমাদের স্থাপনা ও যন্ত্রপাতি অনেক হয়ে গেছে। কিন্তু ডাক্তার-নার্সের অভাব রয়েছে। যেটা আমাদের প্রয়োজন। যন্ত্রপাতি অনেক, কিন্তু মেরামত হয় না।

তিনি বলেন, কোভিড নিয়ন্ত্রণ করে দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছি। আর সারা বিশ্বের মধ্যে পঞ্চম। আমরা এক কোটি ২০ লাখ টিকা এক দিনে দিয়েছি। সেদিকটি বিবেচনায় আমরা বিশ্বে এক নম্বর। আমরা সবাই মিলে কাজ করেছি বিধায় আমাদের এই অবস্থান। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ