দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম কমলো ৯৩ টাকা ।
বৃহস্পতিবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি পর্যায়ে জুন মাসের জন্য মূসকসহ প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১০৩ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ২৪২ টাকা। ফলে মে’র তুলনায় জুন মাসে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ৯৩ টাকা কম পরিশোধ করা লাগবে।
ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটো-গ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬২ দশমিক ২১ টাকা থেকে কমিয়ে ৫৭ দশমিক ৯১ টাকা করা হয়েছে।











