spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে এক হাজার ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ গ্রাম হেরোইন, ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ০১ বোতল দেশি মদ ও ৩ গ্রাম আইস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ