spot_img

বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে: আমির হোসেন আমু

বিএনপি দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

শুক্রবার (৩ জুন) রাজধানীর ইস্কাটনে তার নিজ বাসভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দেশে বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে সভাপতি আমির হোসেন আমু সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করেন।

তিনি বলেন, বিএনপি দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। সম্প্রতি বিএনপির সমাবেশে ‘৭৫-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগান প্রমাণ করে বিএনপি দেশে নতুনভাবে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি চালু করতে চায়। এর প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিরঙ্কুশ সমর্থনের অঙ্গীকার করে এবং দেশের জনগণকে পাশে থাকার আহ্বান জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ