spot_img

সীতাকুণ্ডে বিএম তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

সীতাকুণ্ডে বিএম তেলের ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার ( ৪জুন ) রাত ১০ টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম ডিপোতে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌঁছে প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

একপর্যায়ে ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিজ এলাকা ছেড়ে অনেকে নিরাপদ দূরত্বে সরে গেছেন।

ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, বিস্ফোরণে কিছু মানুষ গুরুতর আহত হয়েছে। কেউ নিহত হয়েছে কিনা, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কিছু সময় লাগবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ