চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।
আজ রোববার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। এর কিছুক্ষণ পরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যুর খবর আসে।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ কন্টেইনার ডিপোতে আগুন লাগে। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। ঘটনাস্থলে কাজ করা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, পানির উৎসের অভাবে ধীরগতিতে কাজ করতে হচ্ছে তাদের। তাই আগুন নেভাতে সময় লাগছে।
কনটেইনার ডিপোতে দগ্ধ ও আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালের পাশাপাশি আশপাশের বেসরকারি ক্লিনিক-হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।










