spot_img

সীতাকুণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক; আহতদের চিকিৎসার নির্দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। সেইসঙ্গে তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের কারণে নিয়ন্ত্রণে আসতে দেরি হচ্ছে। ডিপো এলাকায় পানির স্বল্পতায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

এ অবস্থায় আগুন ও ছড়িয়ে পড়া কেমিক্যাল নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ১৫০-২০০ সদস্যের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার মধ্যেই দলটি ঘটনাস্থলে এসে পৌঁছাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাত ১১টার সময় তারা আগুন লাগার খবর পায়। তখন থেকেই তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। আজ রবিবার সকাল পৌনে ১০টায় আগুন জ্বলতে দেখা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ