চট্রগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে আজ বাদ আছর দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, যুব মজলিসের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
দুআর পুর্ব আলোচনায় মাওলানা ইউসুফ আশরাফ নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।










