spot_img

ভারতকে মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: অধ্যাপক আব্দুল জলিল

ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুল জলিল বলেন,ভারতীয় কিছুসংখ্যক উগ্রবাদী গোষ্ঠী বারবার মুসলিম উম্মাহ,ইসলাম মূল্যবোধ,ইসলামী অনুশাসনের বিরুদ্ধে বারবার বিষোদগার করেছে। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন দলের মূখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল আমাদের আবেগের জায়গা,যাকে আমরা আমাদের প্রানের চেয়েও অধিক ভালোবাসি সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মু’মিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। যা ক্ষমার অযোগ্য।এ কারণে ভারত সরকার কে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে এবং অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মাদ ইসমাইল খন্দকারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আহসান খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জনাব অধ্যাপক আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শাইখুল ইসলাম,সংগঠনের সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী,কেন্দ্রীয় বায়তুল মাল ও প্রচার সম্পাদক কে এম ইমরান হোসাইন,খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম,সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দীন,খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান,ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি মাওলানা আজিজ উল্লাহ আহমদী,শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব আমীর আলী হাওলাদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি নূর মোহাম্মদ,উত্তর সেক্রেটারি মাহমুদুল হাসান,শ্রমিক মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা খালেদ সানোয়ার,সাবেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবিএম শহিদুল ইসলাম,সাবেক গাজীপুর মহানগরী সভাপতি শাহ শিহাব উদ্দীন,খেলাফত মজলিস সাবেক পল্টন থানা সভাপতি নাঈম আহমদ,মহানগরী দক্ষিণ বায়তুল মাল সম্পাদক আব্দুল মতিন,হাটহাজারী মাদ্রাসা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ শফি কামরান,মাহমুদুল হাসান ত্বহা আম্মার আল ফারাহ,আবরার মাযহারী,প্রমুখ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ