ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৯ জুন) এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর
সকাল সাড়ে ৯টায় ঢাকা মহানগর উত্তর শাখার বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম। মিছিলটি শাহাজাদপুর থেকে শুরু হয়ে বাড্ডায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ
সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম।

ঢাকা মহানগর পশ্চিম
সকাল সাড়ে ৯টায় মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক হাবিবুর রহমান।

ঢাকা মহানগর পূর্ব
সকাল ১০টায় রাজধানীর খিলগাঁও এলাকায় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালমান ফারসির নেতৃত্বে মিছিল সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা।

নারায়নগঞ্জ মহানগর
সকাল সাড়ে ১০টায় চাষাড়া এলাকায় নারায়নগঞ্জ মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর
সকাল সাড়ে ১০টায় মহানগর সভাপতির নেতৃত্বে বরিশাল মহাসড়কে মিছিল সমাবেশ করে বরিশাল মহানগর শাখা।

লক্ষ্মীপুর শহর
সভাপতির নেতৃত্বে ঢাকা-নোয়াখালী মহাসড়কে মিছিল সমাবেশ করে লক্ষ্মীপুর শহর শাখা।

ফরিদপুর শহর
সকাল সাড়ে ১১টায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা।











