spot_img

মহানবী সা:-কে অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী

মহানবী সা:-কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মহানবী সা:-এর অবমাননা যেখানেই হোক, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রতিবেশী দেশে যারা এ ধরনের বক্তব্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে, এজন্য ভারত সরকারকে ধন্যবাদ।

তিনি বলেন, প্রকৃতপক্ষে কোনো ধর্মের অবমাননাই আমরা বরদাশত করি না এবং অন্য দেশের ঘটনা নিয়ে কেউ যদি এ দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালায়, সেটি কঠোর হস্তে দমন করা হবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ