spot_img

মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেয়া হয়নি মোয়াজ্জেম হোসেন আলালকে

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১২ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তা‌কে কোনো কারণ না দেখিয়েই আটকে দেওয়া হয় বলে জানান মোয়াজ্জেম হোসেন আলাল।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হয়নি। আমি একজন অসুস্থ রোগী বলার পরও উপরের নির্দেশ আছে জানিয়ে আমাকে তারা যেতে দেননি।

ইমিগ্রেশন থেকে কোনো কারণ বলেননি, কোনো লিখিত কাগজও দেয়নি। বরং আমি সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ