spot_img

খালেদা জিয়ার জীবন বিপন্ন আর সরকার উল্লাস করছে : রিজভী

বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অথচ সরকার উল্লাস করছে বলেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১২ জুন) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অথচ সরকার উল্লাস করছে। সরকারের উল্লাস অদিম-অরণ্যের উল্লাস। আদিমকালে শিকারকে আঘাত করে, তাকে কব্জায় নেয়ার পর শিকারী যেভাবে উল্লাস করত সেই আদিম উল্লাস করছে এই ফ্যাসিস্ট সরকার। গোটা জাতিকে বন্দি করে, গোটা জাতির বাক-স্বাধীনতাকে বন্দি করে, গোটা জাতির মৌলিক অধিকারকে বন্দি করে, সরকার এখন উল্লাস করছে পদ্মা সেতু দেখিয়ে।

রিজভী বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) জটিল সমস্যায় ভুগছেন। লিভারের জটিল সমস্যা, কারাগারে নেয়ার আগে চোখে অপারেশন হয়েছিল। সেই জরাজীর্ণ কারাগার, পুরোনো বিল্ডিংয়ের ধুলোবালি তার অপারেশন করা চোখে পড়েছে। এটাও একটা নির্যাতন। তারপর করোনা আসলো, সেই করোনার মধ্যেই তাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ভুগলেন ভয়াবহ করোনায়। এর মধ্যে গতকাল আমরা জানলাম তার হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে বুঝুন কী করম শারীরিক অসুস্থতার মধ্যে তিনি পড়েছেন। আমি গতকাল দেখতে গিয়েছিলাম, দূর থেকে দেখেছি। দেশনেত্রীকে চেনা যায় না।

তিনি আরও বলেন, পরিস্থিতি যখন এই, তখন কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী? পদ্মাসেতু নিয়ে কত আয়োজন করা হবে। কত জৌলুশ করা হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলায় জেলায় উৎসব করা হবে। কারণ তার মনের মধ্যে আনন্দ। একনায়ক শাসকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যদি খুব খারাপ অবস্থায় থাকে, জীবন-যন্ত্রণায় শারীরিক অসুস্থতার মধ্যে থাকে তখন এটা তাদের জন্য আনন্দের হয়। শেখ হাসিনা সেই আনন্দই করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ