spot_img
spot_img

আল্লামা বোখারীর ইন্তেকালে আল আমিন সংস্থার শোক

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা পরিচালক আল্লামা মুফতী আবদুল হালিম বোখারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহি দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থা।

সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ এক শোক বার্তায় বলেন, মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তেকালে দেশ একজন শীর্ষ আলেমে দ্বীনকে হারিয়েছে। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও যোগ্যতা সম্পন্ন একজন আলেমে দ্বীন। এমন বিচক্ষণ আলেম এই সময়ে খুঁজে পাওয়া মুশকিল। তাঁর ইন্তেকালের মাধ্যমে একজন যোগ্য আলেম ছাড়াও একজন যোগ্য অভিবাবককেও হারিয়েছে আলেম সমাজ।

তারা আরো বলেন, মুফতী আব্দুল হালিম বোখারী দেশের অন্যতম প্রধান কওমী মাদরাসা জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন। পটিয়া মাদরাসাকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এছাড়াও তিনি কওমী মাদরাসা শিক্ষা বোর্ড আনজুমানে ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব ছিলেন, সেখানেও তিনি সফলতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর শোক সংতপ্ত পরিবার, ছাত্র ও শুভাকাঙ্খীদের জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ এই মহান বুজুর্গকে জান্নাতের উঁচু মাকাম দান করুক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ