spot_img
spot_img

ইইউ’র সদস্যপ্রার্থীর মর্যাদা পেল ইউক্রেন

রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য প্রার্থীর মর্যাদা পেয়েছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটির মতো এদিন একই মর্যাদা পেয়েছে মলদোভাও।

বৃহস্পতিবার (২৩ জুন) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এই ঘোষণা দেন।

এদিকে ইইউয়ের সদস্যপ্রার্থীর মর্যাদা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও মলদোভাকে প্রার্থীর মর্যাদা দেওয়ার বিষয়ে ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন চার্লস মিশেল।

তিনি বলেন, ইইউয়ের সদস্য হওয়ার বিষয়ে আপনাদের জন্য আজ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ও সাবেক বক্সার ভিটালি ক্লিটসকো রুশ আক্রমণ প্রতিরোধকারী নাগরিকদের প্রতি আবেগপূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন।

টেলিগ্রামে তিনি জানিয়েছেন, আমরা এই সুযোগের জন্য খুব উচ্চ মূল্য পরিশোধ করেছি। হ্যাঁ, ইউরোপীয় পরিবারে যাওয়ার পথে আমাদের এখনও অনেক কিছু করার আছে।

তিনি আরও বলেছেন, আমি নিশ্চিত যে (ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে) ইউক্রেন প্রয়োজনীয় সবকিছু করবে, সব শর্ত পূরণ করবে এবং প্রয়োজনীয় আইন পাস করবে। কারণ এটি ছাড়া আমাদের রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ