spot_img
spot_img

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শাহবাজ শরীফ

আগামীকাল উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন। পদ্মা সেতুর নির্মাণ কাজ সফলতার সাথে শেষ করায় ও এর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

আজ শুক্রবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আমি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সম্পূর্ণ হওয়ায় আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবং বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই।

শাহবাজ শরীফ আরও বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন-যাত্রায় সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী প্রতীক। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই, স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ