spot_img
spot_img

শায়েখ মাহমুদ আফেন্দীর ইন্তেকালে ইমরান খানের শোক

তুরস্কের প্রখ্যাত আলেম শায়েখ মাহমুদ আফেন্দীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার (২৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় তিনি বলেন, তুরস্কের শায়েখ মাহমুদ আফেন্দীর ইন্তেকালে আমি শোকাহত।

তিনি আরও বলেন, শায়েখ মাহমুদ আফেন্দীর ইসলাম ও সুন্নাহকে একটা চ্যালেঞ্জিং সময়ে পুনরুজ্জীবিত করেছেন। তুরস্ক ও বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জুন) ইস্তাম্বুলে শাইখ মাহমুদ আফেন্দী মৃত্যুবরণ করেন। আজ ২৪ জুন শুক্রবার লাখো মুসল্লির অংশগ্রহণে এই বিখ্যাত আলেমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ