spot_img

পদ্মাসেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হয়নি : তথ্যমন্ত্রী

পদ্মাসেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হয়নি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌এটি তাদের রাজনৈতিক দৈন্যতা। এর মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছেন, তারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিলেন। এ সেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হয়নি।

আজ শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি।

তিনি বলেন, ছোটবেলায় ঈদের আনন্দ যেমনটা হতো, আজ আমার অনুভূতি ঠিক সেই রকম। তার চেয়েও বেশি। সব ষড়যন্ত্র ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ