spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে তিন হাজার ৮০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৬৪ গ্রাম ১৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ