spot_img

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় হয়েছে ২ কোটি টাকা

উদ্বোধনের পর প্রথম দিনেই সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

আজ সোমবার (২৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন।

তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

তিনি আরো জানান, মাওয়া প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং টোল আদায় হয়েছে এক কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি ও টোল আদায় হয়েছে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ