spot_img
spot_img

ভারত হিটলারের পথে যাচ্ছে: আসাদউদ্দিন ওয়াইসি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি মুসলিম মুখ নিয়ে বিজেপির সমালোচনা করে বলেছেন, ১১টি রাজ্যে বিজেপির সরকার আছে কিন্তু মাত্র একজন মুসলিম মন্ত্রী!

কেন্দ্রীয় মোদি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশ হিটলারের পথে যাচ্ছে। জি নিউজের ‘জি সম্মেলন ২০২২’-এ এসব কথা বলেন ওয়াইসি।

তিনি বলেন, প্রথমত, বিজেপির আজ কোনো মুসলিম এমপি নেই। দ্বিতীয়ত, ১১টি রাজ্যে বিজেপির সরকার আছে, কিন্তু তাদের মাত্র একজন মুসলিম মন্ত্রী আছেন।

ওয়াইসি আরও বলেন, ভারত হিটলারের পথে যাচ্ছে। দেশে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। অ্যাঙ্করের প্রশ্নের জবাবে ওয়াইসি বলেন, এমন হয়েছে যে হিটলার তার সময়ে হিটলারগিরি করতেন। জার্মানিতে ইহুদিদের থেকে হুমকি, ফল কী হল! লাখ, লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে রেখে মেরে ফেলা হল, আমরা কী দেশকে একই পথে নিয়ে যাব? আমরা চাই না এমনটা হোক। কিন্তু বড় বড় বিশ্লেষকরা বলেছেন, ভারত সেই পথেই যাচ্ছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ