spot_img
spot_img

ইউক্রেনের শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ১৬

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেঞ্চাকে একটি শপিং সেন্টারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সবশেষ পাওয়া খবরে বলা হয়, হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে অ্যামস্টোর নামের শপিং সেন্টারটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা করেছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনের প্রধান কর্মকর্তা দিমিত্রো লুনিন এ আক্রমণকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ