spot_img
spot_img

যাত্রী সেজে মধ্যরাতে পাঠাও চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী

মোটরসাইকেলের যাত্রী সেজে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী। এ ঘটনায় ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে পল্লবী থানার ধ ব্লকে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আহাদ আলী জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ওই ছিনতাইকারী কালশী মোড় থেকে পাঠাও চালক রাজামিয়াকে গাবতলী যাওয়ার জন্য ভাড়া করে। পরে চালাকি করে তাকে পল্লবী নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে রাজা মিয়ার গলা কেটে হত্যা করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আশপাশের থানা এলাকায় জানাই। নিহত রাজা মিয়া রুপনগর থানার আরামবাগ এলাকায় থাকতো। তার বাড়ি শেরপুর জেলায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ছিনতাইকারী কাউসার আহমেদকে সাভারের বিরুলিয়া এলাকার আক্রাইন বাজার থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রাজা মিয়াকে হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল, মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ