spot_img
spot_img

কুরবানী উপলক্ষে বন্যার্তদের মাঝে ১০০ গরুর গোস্ত বিতরণ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

কুরবানী উপলক্ষে বন্যা দুর্গত অঞ্চলগুলোতে ১০০ গরু জবাই করে গোস্ত বিতরণ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বুধবার (২৯ জুন) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেইজে এই ঘোষণা দেন।

শায়েখ আহমদুল্লাহ বলেন, বন্যা দুর্গত এলাকার পশু মালিকরা অনেকে পশু নিয়ে বিপাকে আছেন। অপর দিকে অভাবের কারণে এ বছর সেসব এলাকায় অনেকেই কুরবানী দিতে পারবেন না। এমত পরিস্থিতিতে কুরবানী উপলক্ষে ১০০ গরু জবাই করে গোস্ত বিতরণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এতে এক দিকে গরু মালিকদের উপকার হবে, অপর দিকে অভাবীদের ঈদের আনন্দে পূর্ণতা পাবে ইন শা আল্লাহ।

তিনি বলেন, দীর্ঘ মেয়াদী খাদ্য বিতরণের অংশ হিসেবে এ সপ্তাহে ১৮০০০ বস্তা চাউল (২৫ কেজি প্রতিটি) বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা বন্যায় চার স্তরে ত্রাণ বিতরণের পরিকল্পনা করেছি। প্রথমে তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য শুকনো ও সীমিত খাবার (চিড়া, খেজুর, অল্প পরিমাণ চাল ডাল ইত্যাদি, এরপর দীর্ঘ মেয়াদী খাদ্য চাহিদা পূরণের জন্য ১বস্তা করে চাল, এরপর গোস্ত এবং সবশেষে পূনর্বাসন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ