spot_img

মুদ্রা সরবরাহের লাগাম টেনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা

মূল্যস্ফীতির লাগাম টানতে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য কমানো হচ্ছে বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) আগামী অর্থবছরের (২০২২-২৩) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এতে যেমন থাকছে টাকার বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ার চ্যালেঞ্জ, পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নতুন করে করোনা প্রাদুর্ভাবের প্রভাব। সাথে আরো থাকবে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়লে তার চাপ।

আজ বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির তার মেয়াদের শেষ মুদ্রানীতি ঘোষণা করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ