spot_img
spot_img

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা মাহদি মাদরাসায় পড়াকালীন শিবিরকর্মী ছিলেন: সিটিটিসি

সিটিটিসি জানিয়েছে, গ্রেফতার মাহদি তামিরুল মিল্লাত মাদরাসা থেকে দাখিল ও আলিম শেষ করেছেন। তিনি মাদরাসায় পড়াকালীন শিবিরকর্মী ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেন এবং এ দিনটিকে এক গৌরবোজ্জল ঐতিহাসিক দিন হিসেবে অবহিত করেন। একদল অসাধু চক্র পদ্মা সেতু যেন নির্মিত না হয় সেজন্য আগে থেকেই বিভিন্ন অপপ্রচারসহ সেতু ধ্বংস ও ক্ষয়ক্ষতিজনিত কার্যকলাপে লিপ্ত ছিলো। এরই ধারাবাহিকায় পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকেই বিভিন্ন গোষ্ঠী সেতুর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ