spot_img

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে; ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপিত হবে। এদিন ঈদের নামাজ আদায়ের পর সাধ্যানুযায়ী পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ দেওয়া হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ