প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ এ যখন আমরা ক্ষমতায় আসি, তারপর থেকে আমাদের প্রচেষ্টা ছিল কত দ্রুত এ দেশের উন্নতি করা যায়। আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই।
আজ রবিবার (৩ জুলাই) ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি, আমাদের দল আছে। আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করি। আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে। আমরা এভাবে ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক। আমি নিজে যাদের দেখেছি গায়ে কাপড় নেই। মনে হয় যেন একেকটা কঙ্কাল হাঁটছে। তাদের ভাগ্যের পরিবর্তন করাটাই ছিল আমাদের লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, এসব কাজের সঙ্গে যারা জড়িত ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আন্তরিকতা নিয়ে কাজ করেছেন বলেই আমরা কাজটা করতে পেরেছি।










