spot_img
spot_img

সুবিধা বঞ্চিত ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইত্তেফাকুল মাদারিসিলের ত্রাণ বিতরণ

সিলেট ও সুনামগঞ্জ বিভিন্ন উপজেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া (ঢাকা) বৃহত্তর মিরপুরের নেতৃবৃন্দ।

বরিবার (৩ জুলাই) ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সভাপতি ও জামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া-এর তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সিলেটের কোম্পানীগঞ্জ,জৈন্তাপুর,গোয়াইনঘাট, ফেন্সুগঞ্জ,দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের মোট চোদ্দটি স্পটে প্রায় তিনশত লোকের মাঝে নগদ অর্থ ১৬ লক্ষ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কাজের সুবিধার্থে দুইটি গ্রুপ মোট চৌদ্দটি স্পটে ত্রাণ বিতরণ করেন।

উল্লেখ্য যে,ইত্তেফাকের সভাপতির সার্বিক তত্ত্বাবধানে ও ইত্তেফাকের মহাসচিব মাওলানা লোকমান মাঝহারির নেতৃত্বে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল গত শনিবার (২জুলাই) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া,সাচনা ও সুনামগঞ্জ সদরে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন।

এসময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইত্তেফাকের সহ-সভাপতি মাওলানা আবুল বাশার নোমানী, ইত্তেফাকের মহাসচিব মাওলানা লোকমান মাজহারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হামিদ জাহেরী, ইত্তেফাকের দপ্তর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী,মাওলানা আনোয়ার হোসেন ঢাকুবী,মাওলানা আবু বকর মুহাম্মদ আদনান,মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম,মাওলানা মাহমুদুল হাসান ও কাউসার আহমদ প্রমূখ।বিজ্ঞপ্তি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ