spot_img
spot_img

হেলিকপ্টার দুর্ঘটনায় পাক আর্মির এক জেনারেলসহ ৬ কর্মকর্তা নিহত

বেলুচিস্তানের খুজদার জেলায় পাকিস্তান সেনাবাহিনীর নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে, হেলিকপ্টারে থাকা ৬ জনই নিহত হয়েছেন।

আজ (২ আগস্ট) মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ৬ কর্মকর্তা ও জওয়ান নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ডিজি পাকিস্তান কোস্ট গার্ড মেজর জেনারেল আমজাদ, কমান্ডার ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার মুহাম্মদ খালিদ, মেজর সাঈদ আহমেদ, মেজর মুহাম্মদ তালহা মান্নান এবং ক্রু চিফ নায়েক মুদাসসার ফাইয়াজ।

আইএসপিআর আরও জানায়, হেলিকপ্টারটি বন্যার্তদের জন্য ত্রাণ তৎপরতায় নিয়োজিত ছিল। দুর্ঘটনার বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ডিজি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতিখার বলেন, বেলুচিস্তানের খুজদার মুসা গঠে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটেছে।

ডিআইজি খুজদার পারভেজ ইমরানি জানিয়েছেন, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শশী পানাহের মাজারের কাছে মুসা গোথের কাছে পাহাড় থেকে পাওয়া গেছে।

এসএসপি লাসবেলার মতে, হেলিকপ্টারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অন্যদের সন্ধান চলছে।

সূত্র : ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ