spot_img
spot_img

ইমরান খান ও মাওলানা তারিক জামীলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠক করেছেন দেশটির প্রখ্যাত আলেম মাওলানা তারিক জামীল।

মঙ্গলবার (২ আগস্ট) ইসলামাবাদের বানি গালায় অবস্থিত ইমরান খানের বাসবভনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা তারিক জামীল বলেন, রাজনীতিবিদদের দেশের মঙ্গল ও অমঙ্গলের কথা ভাবতে হবে। রাজনীতিবিদদের অনুরোধ  দেশকে কাবাডির মাঠ বানাবেন না, দেশকে খেলনা বানাবেন না, দেশের ভালোর কথা ভাবুন।। গরিবদের মধ্যে হাহাকার চলছে। কৃষকরা সার পাচ্ছে না, মানুষ পেট্রোল পাচ্ছে না, জানিনা সরকার কি করছে।

তিনি বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, তোমার রবের দরবারে তওবা করো। সমগ্র জাতির উচিৎ সম্মেলিতভাবে আল্লাহর দরবারে তওবা করা।

সূত্র : ডেইলি জঙ্গ ও বোল নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ