spot_img

বাংলাদেশকে কখনো পেছনের দিকে ফিরে তাকাতে হবে না : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তার পিতার যে স্বপ্ন সোনার বাংলার, আজ তা বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে ইনশাল্লাহ বাংলাদেশকে আর কখনো পেছনের দিকে ফিরে তাকাতে হবে না। আমাদের যেতে হবে বহুদূর এবং আমরা অনেক দূর চলেও এসেছি।

বুধবার (৩ আগস্ট) দুপুরে ডিসি স্কোয়ারে জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালীতে ডিজিটাল ভূমি জরিপের পাইলটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠোনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, বিগত দিনের সরকারের আমলে ঢাকা কিংবা কিছু অঞ্চল কেন্দীক উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের এ সরকারের আমলে সব জায়গায় সমান তালে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।
তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুর কারণে এ অঞ্চলের ভাগ্যের অনেক পরিবর্তন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ ও সুন্দর হয়ে গেছে। অথচ এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে পারেনি।

তিনি বলেন, বিদেশিরা এখন আমাদের সঙ্গে কথা বললে ভেবেচিন্তে বলেন। আগে আমরা বিদেশিদের কাছে হাত পেতে বসে থাকতাম। কখন টাকা এনে এদেশের উন্নয়ন কাজ করবো। কিন্তু আজ আমরা সেখানে নেই। আজ আমরা অনেক শক্ত অবস্থানে চলে গেছি। অথচ তারপরও বিরোধী দল বসে নেই। একটু কিছু হলেই তারা বলেন এ দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। বিরোধীদল যা-ই বলুক, এ দেশ শ্রীলঙ্কা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, আমাদের রিজার্ভ এবং আমাদের অবস্থান অনেক শক্তিশালী। আমাদের আয় হচ্ছে এবং আমাদের রিজার্ভ আছে ৬ মাসের। আমরা দুর্বল অবস্থানে নেই। আমাদের ভিত অনেক মজবুত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ