spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চার হাজার ১১৪ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৬ লিটার ১৩ বোতল ফেন্সিডিল ও ১৯ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (৩ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ