এবারের হজ্বের খুতবা বাংলায় অনুবাদকারী হাফেজ মওলানা ড.শোয়াইব রশীদ মক্কীর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪আগষ্ট) বিকেলে চট্রগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা বাজার সংলগ্ন বড়ঘোনা প্রবাসী ঐক্য পরিষদের প্রধান কার্যলয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গন্ডামারা বড়ঘোনা প্রবাসী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্ব এবং আরফাত হোছাইনের সঞ্চালনায়
প্রধান অতিথি গন্ডামারা রহমানিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মওলানা আবুল কাশেম ও আব্দুল জব্বার, আব্দুল মালেক বিশেষ অতিথি ছিলেন।
এসময় মওলানা ড.শোয়াইব রশীদকে ক্রেস্ট প্রদান করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেছেন ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, মিডিয়া সম্পাদক রিয়াদ রহমান, উপদেষ্টা মোঃ আনোয়ারুল ইসলাম, আব্দুল আজীজ ও সদস্য আলী খান প্রমুখ।











