spot_img

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু ও ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৬৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ