spot_img
spot_img

ক্ষমতাসীনরা গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে : রিজভী

ক্ষমতাসীনরা গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী ঝড়—কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। রোদের দুর্বিষহতা থেকে কঠিন হচ্ছে শেখ হাসিনার দুঃশাসন। এ দুঃশাসন মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছে।

আজ রোববার (৮ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় মনে হলো—তিনি একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। উনি কিছুদিন আগে বলেছেন—আমাদের দেশে ডিজেল আমদানি করতে হয়, কিন্তু পেট্রোল ও অকটেন আমাদের দেশে যে গ্যাস হয়, তারই বাইপ্রোডাক্ট থেকে তৈরি হয়। আমি এখন হাসব, না কাঁদব?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনি নিশ্চয়ই বার্তা পেয়ে গেছেন যে, রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী—কোনোটিই জাতীয়তাবাদী শক্তিকে উত্তাল আন্দোলনের পথ থেকে বিচ্যুত করতে পারবে না আপনার আইনশৃঙ্খলা বাহিনী।

রিজভী বলেন, অর্থমন্ত্রীর বলেছেন, এ বছরে আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ থাকত, কিন্তু সেটি হয়নি। অল্প কিছু কম হবে, তবে সামনে ৫০ বিলিয়ন ডলার হবে। এ অর্থমন্ত্রী এবং অন্যমন্ত্রীরা বলেছেন, দেশ সিঙ্গাপুরের থেকেও এগিয়ে গেছে। কিন্তু, তারা যে বিমানে উঠেছিল, সেটা সিঙ্গাপুর কানাডার ওপর দিয়ে আমেরিকা হয়ে নেমেছেন শ্রীলঙ্কায়। আমাদের অর্থনীতি গেছে, টাকা গেছে, বিদ্যুৎ গেছে। সবকিছু নিঃশেষ হয়ে গোটা জাতিকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ