বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের কষ্ট হবে। তবে কিছু কষ্ট সামনের দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চান না। তাদের ভালোর জন্যই এটা করা হয়েছে।
রবিবার (৭ আগস্ট) রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবন শীর্ষক সেমিনারে তিনি এসব কথ বলেন।
টিপু মুনশি বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গত ১৪ বছরে আমাদের দেশ এগিয়েছে, উন্নয়ন হয়েছে। ভালো কিছুর জন্যই প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেন। উদ্দেশ্যবিহীন সিদ্ধান্ত তিনি নেন না।










