spot_img

রাজধানীর উত্তরায় বিআরটির গার্ডার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে প্রাইভেটকারের উপর পড়ে আজ সোমবার বিকেলে ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় সেই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ