spot_img

আজ থেকে লঞ্চভাড়া ৩০ শতাংশ বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানে যাত্রী ভাড়া ৩০ শতাংশ সমন্বয় বর্ধিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছন নৌপরিবহন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, এখন প্রতি কিলোমিটারে ভাড়া নেয়া হবে ৩ টাকা হিসেবে। আর সর্বনিম্ন ভাড়া হবে ৩০ টাকা।

এর আগে, ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ