spot_img

জনগণ একদিন আপনাদের কাপড় খুলে নেবে : গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, এক মন্ত্রী বলেছেন- জনগণের গায়ে কাপড় আছে। কিন্তু আমি বলতে চাই- দুর্নীতি অত্যাচার নিপীড়নের কারণে জনগণ একদিন আপনাদের কাপড় খুলে নেবে।

রোববার (২১ আগস্ট) বিকেলে পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আব্দুর রব বলেন, আওয়ামী লীগ জনগণের শত্রু। মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। দেশের জনগণের প্রতি নেই কোনো সহমর্তিতা।

তিনি আরও বলেন, দেশ স্বাধীন করেছি লুটপাট করে খাওয়ার জন্য নয়। বিদেশে টাকা পাচার করার জন্য নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জোটের শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ