spot_img
spot_img

সন্ত্রাসের অভিযোগ এনে এক মুসলিমের নাগরিকত্ব কেড়ে নিয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসের সম্পৃক্ততার অভিযোগে আলজেরিয়ান বংশোদ্ভূত একজন মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটন দাবি করে বলেন, ২০০৫ সালের এক ফুটবল ম্যাচে হামলার পরিকল্পনায় অভিযুক্ত থাকায় আবদুল নাসের বেনব্রিকা নামের একজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।

পিটার ডটন বলেন, কোনো ব্যক্তির সন্ত্রাসী ভূমিকা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ হলে আমরা অস্ট্রেলিয়ানদের রক্ষা করতে দেশের আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

আবদেল নাসের বেনিব্রিকা প্রথম ব্যক্তি, যিনি অস্ট্রেলিয়ায় থাকাকালে নিজের নাগরিকত্ব হারালেন। তিনটি সন্ত্রাসী হামলায় অভিযুক্ত করা হয় বেনব্রিকাকে। এখন অস্ট্রেলিয়ার একটি আদালতে বন্দি আছেন তিনি।

বেনব্রিকার আইনজীবী আটকের বিরুদ্ধে আপিল করবে। নাগরিকত্ব কেড়ে নিয়ে আলজেরিয়ায় ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে আপিলের জন্য ৯০ দিন সময় পাবেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ