spot_img
spot_img

খোলাবাজারে ৩০ টাকা কেজিতে মিলবে চাল

আগামী পহেলা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে সারাদেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার (৩০শে আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, সারাদেশে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ২ মেট্রিক টন করে ওএমএস চাল বিক্রি করা হবে। এছাড়া ঢাকা মহানগরিতে ৫০টি ট্রাকে ৩০ টাকা কেজি দরে সাড়ে তিন মেট্রিক টন চাল বিক্রি হবে। টিসিবি কার্ডধারীদেরও অগ্রাধিকার দেওয়া হবে এবং মাসে ৫ কেজি করে ২ বার চাল নেওয়া যাবে।

এসময় তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ১০ হাজার ১১০ জন ডিলারের মাধ্যমে ৫০ লাখ পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল বিক্রি হবে। দেশে বর্তমানে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুদ আছে জানিয়ে তিনি বলেন, আরো ২ দিন চাল সংগ্রহের সময় আছে। এই সময়ে আরো চাল সংগ্রহ করা হবে। আশা করছি চালের সংকট হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ